দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের ওপর ইতিহাসে ‘কখনো দেখা যায়নি’ এমন অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। একই সঙ্গে ইরানের বন্দরগুলো অবরোধ এবং দেশটির অর্থনৈতিক বিচ্ছিন্নতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, আগামী সপ্তাহে এ বিষয়ে আরও ঘোষণা আসবে। ইরানের ওপর এমন অর্থনৈতিক বিচ্ছিন্নতা আরোপ করা হবে, যা কোনো দেশের বিরুদ্ধে আগে দেখা যায়নি।
তিনি বলেন, হরমুজ প্রণালিতে অবরোধ অব্যাহত থাকবে, যাতে ইরানের বন্দরে কোনো কিছু প্রবেশ বা সেখান থেকে বের হতে না পারে।
ইরান সংঘাতের কারণে জ্বালানির দামে সাময়িক ঊর্ধ্বগতি হয়েছে উল্লেখ করে বেসেন্ট বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে দাম আবার কমে আসবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এদিকে ইরানের ‘ছায়া ব্যাংকিং’ ব্যবস্থায় সহায়তার অভিযোগে চলতি বছর এখন পর্যন্ত আট দফা নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।
সূত্র: সিএনএন
/অ